দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের সহযোগীতায় চার দিন ব্যাপি একটিভ সিটিজেন ইয়ুথ লিডারশীপ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ মিলনায়তনে শুরু হয়।

অধ্যাপক সালাহ উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মডেল মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট প্রেস কাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারি মোঃ জিল্লুর রহমান। বক্তব্য রাখেন অধ্যাপক নজির আহাম্মদ মজুমদার, অধ্যাপক শাহানা খাতুন, প্রশিক্ষক শামিম আহমেদ, মুনতাসির আবরার, আশিক সজীব প্রমুখ।
– See more at: http://www.comillarkagoj.com/2016/11/22/37142.php#sthash.GUJ2DTBY.dpuf
