জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’ ও ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় চার দিনব্যাপী ‘একটিভ সিটিজেন ইয়ুথ লিডারশিপ’ প্রশিক্ষণ শুরু হয়েছে।বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে আটটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগের সিগমুন্ড ফ্রয়েড কনফারেনস্ রুমে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশের ঢাকা অঞ্চলের সমন্বয়কারী মুর্শিকুল ইসলাম শিমুল।এসময় উপস্তিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইয়ুথ মোবিলাইজেশন ইউনিটের প্রোগ্রাম অফিসার জান্নাতুল ফেরদৌস, ব্রিটিশ কাউন্সিলের সোসাইটি কো-অর্ডিনেটর নুসরাত জাহান এবং জবি ইয়ুথ লিডারদের কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম।প্রশিক্ষণ সম্পর্কে জবি কো-অর্ডিনেটর শফিক বলেন, তৃতীয় বারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করতে পেরে সত্যি আনন্দিত। এবার ৭৮৩তম ব্যাচ হিসেবে মোট ৩২জন শিক্ষার্থীকে একটিভ সিটিজেন ট্রেনিং দেয়া হচ্ছে। এধরনের প্রশিক্ষণের মাধ্যমে এক একজন শিক্ষার্থী আরো ভালোভাবে সামাজিক দায়বদ্ধতা জানবে এবং আশা করি স্বেচ্ছায় তারা নিজেদের সামাজিক দ্বায়িত্বগুলো পালনে স্বচেষ্ট থাকবেন।
