হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

Author: Saiful Sarwar

ইয়ুথ এন্ডিং হাঙ্গার

বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এ দেশের অতীতের গৌরবময় অর্জনগুলোর পেছনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে আমাদের তরুণ সমাজ, বিশেষ করে শিক্ষার্থীরা। ইয়ুথ এন্ডিং হাঙ্গার বিশ্বাস করে, তরুণদের সচেতন, সংগঠিত ও সক্রিয় করার মধ্য দিয়েই আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সারভাইক্যাল ক্যান্সার সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার

আমাদের দুটি সামজিক উদ্যোগ জরায়ু ক্যান্সার সম্পর্কে সচেতনতা গড়ে তোলা ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। এই দুটি সামাজিক উদ্যোগের বাস্তবায়নের জন্য সিরাজগঞ্জের তামাই সরকারি উচ্চ বিদ্যালয়, প্রভাকর বিদ্যানিকেতন সহ মোট ৩ টি স্কুলে শিক্ষাথী , শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সেমিনার আয়োজন করা হয় ২৯ ও ৩০ আগস্ট,২০১৮।সেখানে শিক্ষাথী , শিক্ষক ও অভিভাবকদের সংখ্যা…
Read more

শান্তি ও সম্প্রীতির আহবানে গুরুদাসপুরে তারুণ্যের সংলাপ অনুষ্ঠিত 

পিস প্রেসার গ্রুপ গুরুদাসপুর উপজেলার আয়োজনে ১৯ এপ্রিল ২০১৮ পল্লী উন্নয়ন একাডেমী মিলনায়তনে শান্তি ও সম্প্রীতির আহবানে  তারুণ্যের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবিদ ও সমাজকর্মী এফএফ মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত তারুণ্যের সংলাপে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ। বিশেষ অতিথী হিসেবে যথাক্রমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,…
Read more

নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হল অ্যাকটিভ সিটিজেনস রিজিওনাল অ্যাচিভারস সামিট-২০১৮

গত বুধবার ২৮ মার্চ নগরীর নন্দন কাননস্থ চট্টগ্রাম থিয়েটার ইনস্টিউিটটে (টিআইসি) দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট ও ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রাম অঞ্চলের যৌথ উদ্যোগে আয়োজিত এই সামিটে প্রায় পাঁচ শতাধিক স্বেচ্ছাব্রতী তরুণ অংশ নিয়েছেন। সামিটে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে পরিচালিত প্রায় ১৫টি সামাজিক উদ্যোগ প্রদর্শন করা হয়। দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস…
Read more

ঢাকায় ‘অ্যাকটিভ সিটিজেনস রিজিওনাল অ্যাচিভারস সামিট’ অনুষ্ঠিত

  ‘লাখো কর্মঠ তরুণই বাংলাদেশের চালিকাশক্তি’: ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর ‘সময় এখন তরুণদের। সমাজকে শক্ত কাঠামো দান করতে তরুণদের ভূমিকা এবং নারীর অংশগ্রহণ অনবদ্য’ এই প্রতিপাদ্যকে ধারণ করে গত ১০ মার্চ ২০১৮ ঢাকায় অনুষ্ঠিত হলো ‘অ্যাকটিভ সিটিজেনস রিজিওনাল অ্যাচিভারস সামিট-২০১৮। সামিট উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার জনাব কানবার হুসেন বোর। অতিথি…
Read more

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের নবীন বরণে ইয়ুথ এন্ডিং হাঙ্গার

ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম স্টল পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের নবীন বরণ অনুষ্ঠানে। ৪ ফেব্রুয়ারি, রবিবার; নতুন দুটি ব্যাচ একটিভ সিটিজেন হিসেবে নবীনদের সামনে ইয়ুথ এন্ডিং হাঙ্গারকে প্রতিনিধিত্ব করলো। সমাজবিজ্ঞান অনুষদের সামনে সিইউডিএস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও বি এন সি সি এর মতো সংগঠনের সাথে ইয়ুথ এন্ডিং হাঙ্গারও ছিল Stall নিয়ে। যেখানে চট্টগ্রামের নতুন…
Read more

ইয়ূথ এন্ডিং হাঙ্গার- বরিশাল অঞ্চলের ১০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

ইয়ূথ এন্ডিং হাঙ্গার, বরিশাল অঞ্চলের ১০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২রা ফেব্রুয়ারি নগরীর অশ্বিনী কুমার হলে এ আয়োজন সম্পন্ন হয়। প্রতিপাদ্য ছিলো, ‘সামাজিক দায়বদ্ধতাই শক্তি, তারুণ্যই আনবে মুক্তি’ অনুষ্ঠানে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র সহ বিভিন্ন আয়োজনে মুখরিত ছিলো অশ্বিনী কুমার হল মিলনায়তন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-এর গ্লোবাল ভাইস…
Read more