মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, শেরপুর জেলার অধীভুক্ত ইউনিট সমূহের সমন্বিত মাসিক মিটিং এবং পরিকল্পনা অনুষ্ঠিত হয়। শনিবার (২২ শে ফ্রেব্রুয়ারি) এটি অনুষ্ঠিত হয়।
উক্ত মিটিং এ চলতি মাসের কার্যক্রমের পরিকল্পনা সহ কার্যক্রম বেগবান করার লক্ষ্যে সৃষ্ট সাংগঠনিক শুন্য পদগুলোতে নতুনদের দায়িত্ব হস্তান্তর করা হয়।
এসময় মিটিংয়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের ইয়ুথ ফেলো এম. ওয়াসেক বিল্লাহ সিয়াম, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী সোয়াইব হোসেন, শেরপুর জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা , জেলা যুগ্ম সমন্বয়কারী তানজিলা তাফরিন সহ ৩ ইউনিটের প্রধান, কমিটি মেম্বার এবং অন্যান্য ইয়ুথলিডার গণ।
