ইয়ুথ এন্ডিং হাঙ্গার ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স ইউনিটের পাঠচক্র আয়োজিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার সময় চন্দ্রিমা উদ্যানে এটি অনুষ্ঠিত হয়।
এসময় ইউনিটের ১০ জন সদস্যের উপস্থিতিতে পাঠচক্র শুরু হয়, যেখানে বিশিষ্ট লেখক আহমদ ছফা রচিত “ওঙ্কার” উপন্যাসটি নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বইটির বিষয়বস্তু, চরিত্র বিশ্লেষণ এবং এর সমাজ-সংস্কৃতির উপর প্রভাব নিয়ে মতামত দেন, যা আলোচনা পর্বকে আরও সমৃদ্ধ করে।
এছাড়াও পাঠচক্র শেষে একটি ফলো-আপ মিটিং করা হয়, যেখানে মার্চ মাসের বিভিন্ন পরিকল্পনা ও আয়োজন নিয়ে আলোচনা করা হয়।
সদস্য নুজহা জাহারা সাবা বলেন, ‘একটি সমৃদ্ধ পাঠচক্র আয়োজনের জন্য আমাদের ইউনিটের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা! সামনে আরও সুন্দর আয়োজনের প্রত্যাশা।
