হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

Month: February 2016

ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর ষষ্ঠদশ জাতীয় সম্মেলন-২০১৫ ‘আমাদের আগামী, আমাদের পথ, তারুণ্যের কন্ঠে দৃপ্ত শপথ’

সফলতা উদ্যাপন ও অভিজ্ঞতা বিনিময়, দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার দৃপ্ত শপথ ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর ষষ্ঠদশ জাতীয় সম্মেলন-২০১৫। ‘আমাদের আগামী, আমাদের পথ, তারুণ্যের কণ্ঠে দৃপ্ত শপথ’ এই শ্লোগানকে সামনে রেখে ২৫-২৬ ডিসেম্বর, ২০১৫ সাভার (ঢাকা) গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা, উপজেলা…
Read more

এগিয়ে চলছে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার পরিচালনায় এগিয়ে চলছে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা।আমরা একথা ভালো করেই জানি যে, একটি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য চাই শিক্ষা। শিক্ষাই পারে জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে।

স্বপ্নে ফিরল স্বপ্নহারা ৩০টি প্রদ্বীপ

আমরা এখন স্কুলে যাই। আমরা এখন নিয়মিত পড়ালেখা করি। আমরা এখন নিজেকে বড় মনে করি, আর আরও বড় হওয়ার স্বপ্ন দেখি। এই কথাগুলো বলছিলেন কক্সবাজার পাওয়া হাউস এলাকার হতদরিদ্র পরিবারের কিছু শিশুরা। এই শিশুগুলো বিভিন্ন সময় বিভিন্ন কারণে স্কুল থেকে ঝরে পড়েছিল। তার মধ্যে অন্যতম একটি কারণ ছিল শিক্ষার প্রতি পিতা-মাতার অজ্ঞতা।

‘১৮এর আগে বিয়ে নয়’ প্রতিশ্রুতি ১,৫০০ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকার

জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম, ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ, উইমেন এন্ড গার্লস লীড গ্লোবাল এবং ইউএসএআইড বাংলাদেশের যৌথ উদ্যোগে গত ১১ অক্টোবর, ২০১৫ তারিখে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন করে। প্রায় ১,৫০০ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা প্রতিজ্ঞা করেন যে তারা ১৮ বছর এর আগে বিয়ে করবে না বা বিয়ে হতে…
Read more

‘তথ্য অধিকার আইন কর্মশালা’ জনগণের মৌলিক অধিকার রক্ষার্থে একটি শক্তিশালী হাতিয়ার

বাংলাদেশে প্রায় দুই দশকের দাবির পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর ২০০৮ এ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তথ্য অধিকার অধ্যাদেশ পাস করে। পরবর্তী নির্বাচিত সরকার জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি ও বেসরকারি সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠা; জনগণের চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা সর্বোপরি জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে তথ্য-অধিকার নিশ্চিত করতে…
Read more

এসডিজি ও বাংলাদেশের তারুণ্য

২৫ সেপ্টেম্বর ২০১৫ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৩টি দেশের রাষ্ট্র/সরকার প্রধানেরা ‘ট্রান্সফরমিং আওয়ার ওয়ার্ল্ড: দ্যা ২০৩০ এজেন্ডা ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শিরোনামের একটি কর্মসূচি অনুমোদন করে, যা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) নামে পরিচিত। বিশ্বমানবতার সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে এটি একটি কর্মপরিকল্পনা, যা বিশ্বব্যাপী শান্তি, স্বাধীনতা ও কার্যকর অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করবে। বিশ্ব নেতৃবৃন্দের প্রত্যাশা, ২০৩০…
Read more