নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে রাজশাহীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় রাজশাহী কলেজের সামনে ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার’ রাজশাহী জেলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। বক্তারা বলেন, “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ এবং পারিবারিক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নৈতিক শিক্ষার প্রচার জরুরি।”
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহী অঞ্চলের সাবেক সমন্বয়কারী শাহাদাত ইসলাম, রাজশাহী জেলার সাবেক সমন্বয়কারী সেলিম রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয় জেলার সোশ্যাল ওয়ার্ক ইউনিটের কর্মশালা সম্পাদক সাকিব আল হাসান এবং রাজশাহী অঞ্চলের আঞ্চলিক যুগ্ম সমন্বয়কারী ফারজানা ইয়াসমিন সুকুমন।
এছাড়াও সংগঠনের সদস্যরা বলেন, ‘তারা ভবিষ্যতে নারী ও শিশু নির্যাতন রোধে আরও কার্যকর কর্মসূচি গ্রহণ করবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

