হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ

তরুণদের নেতৃত্বে পরিচালিত একটি বিস্তৃত এবং শক্তিশালী প্ল্যাটফর্ম, যা দেশের যুব সমাজকে একত্রিত করে ক্ষুধামুক্ত, ন্যায়ভিত্তিক ও টেকসই বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তরুণরা নিজেদের চিন্তা, দক্ষতা ও উদ্যমকে কাজে লাগিয়ে সামাজিক পরিবর্তন ও মানবিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

ইয়ুথ এন্ডিং হাঙ্গারের কর্ম-কৌশল

ইয়ুথ এন্ডিং হাঙ্গার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের একটি সহযোগি সংগঠন। ২০০৫ সাল থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।

সচেতনতামূলক কার্যক্রম

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ দেশের বিভিন্ন প্রান্তে সচেতনতা ও জনকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করে থাকে। সংগঠনটির নেতৃত্বে থাকা তরুণরা সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে মাঠপর্যায়ে কাজ করছে। তাদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয় পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে। পাশাপাশি, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন প্রচার-প্রচারণা ও কর্মসূচি গ্রহণ করা হয়। নারী নির্যাতন, যৌতুক প্রথা এবং বাল্যবিবাহ প্রতিরোধেও তারা নিয়মিতভাবে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে থাকে।

দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ জেলা ও উপজেলা পর্যায়ে ইয়ুথ লিডারশিপ ট্রেনিং, অ্যাক্টিভিস্ট ট্রেনিং ও থিমভিত্তিক কর্মশালার মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নেতৃত্ব, সমস্যা সমাধান ও কমিউনিটি অ্যাকশন পরিচালনার সক্ষমতা অর্জন করে।

অলিম্পিয়াড আয়োজন

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত ও গণতন্ত্র বিষয়ক অলিম্পিয়াড আয়োজন করে। এসব অলিম্পিয়াডে তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, জ্ঞান ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পায় এবং অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট অর্জন করে।

ইয়ুথ এন্ডিং হাঙ্গার

আমাদের কার্যক্রম

তরুণদের আত্মবিকাশ এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার। এই সংগঠনের মূল উদ্দেশ্যগুলো হচ্ছে:

আত্মবিকাশ ও মানসিক পরিবর্তন

আত্মবিকাশ ও মানসিক পরিবর্তন তরুণদের সচেতনতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। এটি ব্যক্তি থেকে সমাজ পর্যন্ত ইতিবাচক পরিবর্তনের পথ প্রশস্ত করে।

দক্ষতা বৃদ্ধি

দক্ষতা বৃদ্ধি তরুণদের কর্মদক্ষ, আত্মনির্ভরশীল ও সমাজের জন্য প্রস্তুত নাগরিক হিসেবে গড়ে তোলে। প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে তারা বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়।

সম্প্রীতি বিনির্মাণ

সম্প্রীতি বিনির্মাণ বিভিন্ন মত, ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও বন্ধন গড়ে তোলে। এটি শান্তিপূর্ণ, মানবিক ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের ভিত্তি তৈরি করে।

সুশাসন ও নাগরিকতা

সুশাসন ও নাগরিকতা নাগরিকদের অধিকার, দায়িত্ব ও অংশগ্রহণের সচেতনতা তৈরি করে। সুশাসনের চর্চার মাধ্যমে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে ওঠে।

স্বেচ্ছাব্রতী তরুণদের অন্যান্য উদ্যোগ

জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাব্রতী তরুণরা নিজস্ব উদ্যোগ …

জলবায়ু ও পরিবেশ

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় তরুণ-তরুণীরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন ও সক্রিয়। তারা বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই উদ্যোগগুলো টেকসই ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে।

দিবস উদযাপন

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস যেমন—মানবাধিকার দিবস, নারী দিবস, পরিবেশ দিবস, যুব দিবস ইত্যাদি উদযাপন করে। এসব কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক বার্তা পৌঁছে দেওয়া হয়।

মানবিক উদ্যোগ

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ-এর সদস্যবৃন্দ নিজ উদ্যোগে দুর্যোগকালীন সহায়তা, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক উদ্যোগ গ্রহণ করে। তরুণদের সক্রিয় অংশগ্রহণ এসব কর্মকাণ্ডকে করে তোলে আরও মানবিক ও অর্থবহ।

দুর্যোগ ও অন্যান্য

প্রাকৃতিক দুর্যোগ, মহামারি বা সামাজিক সংকট মোকাবিলায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ দ্রুত প্রতিক্রিয়া জানায়। তরুণ সদস্যরা ত্রাণ বিতরণ, সচেতনতা তৈরি ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া বিভিন্ন সামাজিক ইস্যুতেও সংগঠনটি জনমুখী কার্যক্রম পরিচালনা করে।

ইয়ুথ এন্ডিং হাঙ্গারের

প্রকাশনাসমূহ

ইয়ুথ এন্ডিং হাঙ্গারের রয়েছে চারটি নিয়মিত প্রকাশনা, যেখানে তরুণদের সফলতার গল্প, অভিজ্ঞতা ও কার্যক্রম তুলে ধরা হয়। এসব প্রকাশনার মাধ্যমে সংগঠনের উদ্যোগ ও অর্জন ছড়িয়ে পড়ছে সবার মাঝে।

আমরা করবো জয়

তরুণ ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রমের গল্প নিয়ে প্রকাশিত বই

তারুণ্য বার্তা

তরুণদের রচিত বিভিন্ন কার্যক্রম ও সফলতার গল্প ই-নিউজলেটার আকারে প্রকাশিত হয়

সফলতার গল্প

ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সদস্যদের বিভিন্ন সফলতা নিয়ে প্রকাশিত সফলতার গল্পের বই

প্রচারপত্র

সচেতনতামূলক বিভিন্ন ইস্যুতে লিফলেট বা প্রচারপত্র প্রকাশ করে থাকে

ছবিঘর

ইয়ুথ এন্ডিং হাঙ্গারের বিভিন্ন কার্যক্রমের ছবি

ইয়ুথ এন্ডিং হাঙ্গার সম্পর্কে মন্তব্য

বিভিন্ন নাগরিক সংগঠন ও ব্যক্তিগণ ইয়ুথ এন্ডিং হাঙ্গার সম্পর্কে নানা রকম মন্তব্য প্রকাশ করেছেন। সেখান থেকে সংগৃহীত কয়েকজনের মন্তব্য তুলে ধরা হলো

“ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উদ্যোগগুলো দেখে সত্যিই অনুপ্রাণিত হই। তরুণদের এমন সক্রিয় ভূমিকা দেশের জন্য আশাব্যঞ্জক।”

আদনান সাদিক

যশোর জেলা

“তরুণদের নেতৃত্বে সামাজিক সচেতনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এমন কার্যক্রম আমাদের ভবিষ্যৎকে আলোকিত করবে।”

মৌমিতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়

“একজন নাগরিক হিসেবে আমি গর্বিত যে, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জন্য ইতিবাচক পরিবর্তনের বার্তা বয়ে আনছে।”

সোহেল রানা

ঢাকা কলেজ

ইয়ুথ এন্ডিং হাঙ্গারের পরিধি

ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর সারা দেশব্যাপী সদস্যদের নিয়ে বিভিন্ন কমিটি রয়েছে। …

জেলা কমিটি

উপজেলা কমিটি

অ্যক্টিভ সদস্য

আমাদের সাথে যুক্ত হতে 

জাতীয় ফোরাম 

ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর বর্তমান জাতীয় ফোরাম সদস্যবৃন্দ

Nowrin Tasnia Khan Mysha

National Coordinator

Md. Rakibul Hasan Rakib

Joint Coordinator
National Forum
&
Regional Coordinator Rangpur Region

Sabrina Akter Shanta

Joint Coordinator
National Forum
&
Regional coordinator
Khulna Region

Md. Shuvo Chowdhury


National Forum Member
&
Regional coordinator
Barishal Region

Rakibul Islam Efti

National Forum Member
&
Regional coordinator
Dhaka Region

Md Ehasan Mazid Sadi

National Forum Member
&
Regional coordinator
Shylet Region

MD ABIR AHMMAD

National Forum Member
&
Regional coordinator
Rajshahi Region

M. Wasek Billah Siam

National Forum Member
&
Regional coordinator
Mymensingh Region

Redwan Hosain Rimon

National Forum Member
&
Regional coordinator
Cumilla Region

Mamun Hossen

National Forum Member
&
Regional coordinator
Jashore Region

Subrata Chandra Paul

National Forum Member
&
Regional coordinator
Chottogram Region

সাম্প্রতিক কার্যক্রম

ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সাম্প্রতিক কার্যক্রমসমূহ

নারী ও শিশু নির্যাতন বন্ধে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে রাজশাহীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় রাজশাহী কলেজের সামনে ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার’ রাজশাহী জেলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জেলা শাখার উদ্যোগে এ[…]

Read more

ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহী জেলায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহী জেলায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজশাহীর চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এটি পালন করা হয়। এটি “জিরো ওয়েস্ট ব্রিগেড” চারঘাটের[…]

Read more

ইয়ুথ এন্ডিং হাঙ্গার শেরপুর জেলায় মাসিক মিটিং 

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, শেরপুর জেলার অধীভুক্ত ইউনিট সমূহের সমন্বিত মাসিক মিটিং এবং পরিকল্পনা অনুষ্ঠিত হয়। শনিবার (২২ শে ফ্রেব্রুয়ারি)  এটি অনুষ্ঠিত হয়।[…]

Read more

যোগাযোগ

হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।

Contact us

Name