হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

Blog

গুরুদাসপুর কলেজ ইউনিটের জীবাণুমুক্তকরণ কর্মসূচি

২৩ এপ্রিল ইয়ুথ ইন্ডিং হাঙ্গারের নাটোর জেলার গুরুদাসপুর শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ ইউনিটের সদস্য কাজল, সাজু, সাগর-এর নেতৃত্বে এক দল তরুণ গুরুদাসপুর  পৌরসভার ৩ নং ওয়ার্ড, বিলচরন, পার গুরুদাসপুর,  কলেজের পার্শ্ববর্তী এলাকা জীবাণুমুক্তকরণের জন্য জীবাণুনাশক স্প্রে করেন। তাদের নিজস্ব প্রচেষ্টায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে তারা এই কার্যক্রম পরিচালনা করেন। স্থানীয় সমাজসেবীদের সহায়তা নিয়ে সংগ্রহ করেন…
Read more

গোপালের অভিযান

নিজের এলাকা জীবাণুমুক্ত রাখতে অব্যহত রয়েছে গোপালের অভিযান। কোভিড-১৯ এর হাত থেকে নিজ এলাকাবাসীকে রক্ষা করতে সক্রিয় ভূমিকা রাখছেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের স্থানীয় নেতা গোপাল চন্দ্র রায়। গত ২ মে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের পূর্বকচুয়া গ্রামের গর্বপাড়ায় তৃতীয় ধাপে রাস্তাসহ ৩৫টি বাড়িতে ৬৪ লিটার জীবাণুনাশক স্প্রে করেন এই নিবেদিত ইয়ুথ লিডার।

রাজীবের মানবতার ঘর, সহায়তা পেল ৯০ টি পরিবার

করোনাভাইরাস সংক্রমণের এই ক্রান্তিকালে এলাকার মানুষের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করতে সক্রিয় রয়েছেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের একজন প্রতিশ্রুতিশীল ইয়ুথ লিডার রাজিব সরদার। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের একজন স্বেচ্ছাব্রতী নেতা এবং এনায়েতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। নিজের ইউনিয়নের অতিদরিদ্র পরিবারগুলোকে সহায়তা করার জন্য রাজিব সরদার ‘মানবতার ঘর’ প্রতিষ্ঠা করেছেন। সেখানে অতিদরিদ্রদের জন্য স্বল্পমূল্যের শাক-সবজি…
Read more

মানিকগঞ্জে মানবিক উদ্যোগ

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের রমনপুর গ্রামের ইয়ুথ লিডার মোঃ আরিফুর রহমান খানের নেতৃত্বে এরং ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সহায়তায় ২৭ এপ্রিল গ্রামের ১৫টি অতিদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়। প্রতিটি পরিবারে  ছোলা, তেল, মুড়ি, চিড়া, আলু এবং সবজি পৌঁছে দেয় ইয়ুথ লিডাররা। এই সহায়তা প্রদান তাদের নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ। এর আগে…
Read more

হবিগঞ্জের ইয়ুথ লিডারদের মানবিক উদ্যোগ

করোনা মহামারী থেকে এলাকার মানুষদের সুরক্ষিত রাখতে ইয়ুথ এন্ডিং হাঙ্গার হবিগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মোতালিব তালুকদার দুলাল এর নেতৃত্বে ইয়ূথ লিডাররা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। নাম প্রকাশে অনচ্ছিুক একজন প্রবাসীর আর্থিক সহযোগিতায় এপ্রিল মাসে তারা সদর উপজেলার পাইকপাড়া, ফকিরাবাদ, মিঠুরচক, নিজামপুর গ্রামের ৬০টি অতিদিরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। প্রতিটি পরিবারকে তারা সাড়ে তিন কেজি চাল, আড়াই কেজি…
Read more

সাতক্ষীরার স্বেচ্ছাব্রতীরা দাঁড়িয়েছেন কৃষকের পাশে

করোনা ভাইরাস মহামারি আকারে ধারণ করায় বর্তমানে জমির ধানকাটা নিয়ে মুশকিলে পড়েছে গ্রামের সাধারণ কৃষক সমাজ। জমির পাকা ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। সময়মতো ধান কাটতে না পারলে চরম ক্ষতির সম্মূখীন হতে হবে তাদের। কৃষকের এই সংকটের সময় স্বেচ্ছায় ধান কাটার জন্য এগিয়ে আসলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অনুপ্রেরণায় সংগঠিত কিছু স্বেচ্ছাব্রতী মানুষ, সাতক্ষীরা…
Read more

“সেকি অন্য তত্ত্ব মানে, মানুষ তত্ত্ব যার সত্য হৃদয়ে”

করোনাভাইরাসের ভয়াল থাবায় দরিদ্র মানুষেরা যখন ভীষণ সংকটে তখন নিজ ইউনিয়নের অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ইয়ূথ এন্ডিং হাঙ্গারের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন ইয়ুথ ইউনিট। ইয়ুথ লিডাররা মটমুড়া গ্রামের ৪০টি অতিদরিদ্র পরিবারের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজসেবীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে  গত ২৭ এপ্রিল তারা পরিবারগুলোকে মাঝে খাদ্যসামগ্রী…
Read more