হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

সাতক্ষীরার স্বেচ্ছাব্রতীরা দাঁড়িয়েছেন কৃষকের পাশে

করোনা ভাইরাস মহামারি আকারে ধারণ করায় বর্তমানে জমির ধানকাটা নিয়ে মুশকিলে পড়েছে গ্রামের সাধারণ কৃষক সমাজ। জমির পাকা ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। সময়মতো ধান কাটতে না পারলে চরম ক্ষতির সম্মূখীন হতে হবে তাদের। কৃষকের এই সংকটের সময় স্বেচ্ছায় ধান কাটার জন্য এগিয়ে আসলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অনুপ্রেরণায় সংগঠিত কিছু স্বেচ্ছাব্রতী মানুষ, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইয়ুথ এন্ডিং হাঙ্গার এবং গ্রাম উন্নয়ন দলের সদস্যরা। তারা ২৫ জন সদস্য মিলে এ পর্যন্ত প্রায় ১০ একর জমিন ধান কেটে দিয়েছেন এবং বিপদাপন্ন কৃষকের ধান কাটার জন্য প্রস্তুত রয়েছেন। এ প্রসঙ্গে ইয়ুথ লিডাররা বলেন, বিপদের সময় আমরা মানুষের জন্য সব সময় কাজ করি। শুধু স্বেচ্ছায় ধান কাটা নয়, আমরা বর্তমান পরিস্থতিতে অসহায় মানুষদের সাধ্যেমতো সহযোগিতা করছি। যতদিন এই সংকট থাকবে, ততদিন আমরা কাজ করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *