হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

রাজীবের মানবতার ঘর, সহায়তা পেল ৯০ টি পরিবার

করোনাভাইরাস সংক্রমণের এই ক্রান্তিকালে এলাকার মানুষের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করতে সক্রিয় রয়েছেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের একজন প্রতিশ্রুতিশীল ইয়ুথ লিডার রাজিব সরদার। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের একজন স্বেচ্ছাব্রতী নেতা এবং এনায়েতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। নিজের ইউনিয়নের অতিদরিদ্র পরিবারগুলোকে সহায়তা করার জন্য রাজিব সরদার ‘মানবতার ঘর’ প্রতিষ্ঠা করেছেন। সেখানে অতিদরিদ্রদের জন্য স্বল্পমূল্যের শাক-সবজি এবং খাদ্য সামগ্রীর ব্যবস্থা রয়েছে। এই এলাকায় উৎপাদিত হওয়া সবজি দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়ে থাকে। বর্তমান পরিস্থিতির কারণে অবিক্রিত থাকা সবজিগুলো মানুষের সাথে যোগাযোগ করে প্রতিদিন রাজিবের ‘মানবতার ঘরে’ জমা করা হয়। সেই সবজি ভ্যানে করে কর্মহীন নিঃস্ব পরিবারগুলোর কাছে পৌঁছে দিচ্ছেন রাজিব সরদার। সামাজিক দায়বদ্ধতার চেতনা থেকে এলাকার তরুণদের সংগঠিত করে সরকারি সহায়তাও মানুষের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন তিনি। এলাকায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রচারণা এবং জীবাণুনাশক স্প্রে করছেন নিয়মিত।

রাজিবের উদ্যোগকে স্বাগত জানিয়ে মহাদেবপুর উপজেলা প্রশাসন এবং এনায়েতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান অন্যদেরকে যুক্ত হতে অনুপ্রাণিত করেছেন। ১৮ এপ্রিলে শুরু করে পরবর্তী তিন সপ্তাহে ৯০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে আসছে রাজিবের ‘মানবতার ঘর’।

এই দৃষ্টান্ত বিভিন্ন মহলে আলোচিত-সমালোচিত হচ্ছে এবং মানুষের সহায়তায় ক্রমাগত এগিয়ে চলেছে রাজিব সরদারের ব্যতিক্রমি ‘মানবতার ঘর’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *