হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

মানিকগঞ্জে মানবিক উদ্যোগ

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের রমনপুর গ্রামের ইয়ুথ লিডার মোঃ আরিফুর রহমান খানের নেতৃত্বে এরং ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সহায়তায় ২৭ এপ্রিল গ্রামের ১৫টি অতিদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়। প্রতিটি পরিবারে  ছোলা, তেল, মুড়ি, চিড়া, আলু এবং সবজি পৌঁছে দেয় ইয়ুথ লিডাররা। এই সহায়তা প্রদান তাদের নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ। এর আগে তাদের এলাকায় একটি জরিপ পরিচালনা করে গ্রামের ১০০টি অতিদরিদ্র পরিবার চিহ্নিত করা হয়। এরপর এলাকার অন্যান্য মানুষদের সম্পৃক্ত করে তারা সহায়তা কর্মসূচি শুরু করেন।

এছাড়াও গত ১৩ই এপ্রিল এলাকার কয়েকজন বিত্তবান ব্যক্তির সহায়তা নিয়ে তারা ২৬টি অতিদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল এবং আলু বিতরণ করেন। ইয়ুথ লিডার আরিফুল ইসলাম রানা, তানভীর, রনি, নাঈম, নাবিল, আলামিনের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন রমনপুর গ্রাম ইন্নয়ন দলের (ভিডিটি) সভাপতি মোঃ আতাউর রহমান খান, সদস্য এ্যাড. আরিফুল ইসলাম রানা, নারীনেত্রী সাহানা আক্তার, ইয়ুথ এন্ডিং হাঙ্গার মানিকগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মোঃ জিসানুর রহমান জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইয়ুথ লিডার আরিফ জানান, আগামী ইদুল ফিতরের আগে গ্রামের অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছানোর কাজ চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *