হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

করোনা সংকটে নূরুজ্জামানের উদ্যোগ

ইয়ুথ এন্ডিং হাঙ্গার নীলফামারী জেলার কোঅর্ডিনেটর নুরজ্জমান সরকার তার নিজ এলাকা ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়া, বাইশপুকুর এবং ছোটখাতা গ্রামে করোনা সংকট মোকাবেলায় ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছেন। এই কার্যক্রমে তিনি স্থানীয় ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সদস্য জাহাঙ্গীর আলম, আবেদুর রহমান, রিপন ইসলাম, আল্পনা আক্তার, শান্ত রায়, সাফায়েত হোসেনকে যুক্ত করেছেন। ইয়ুথ সদস্যদের নিজেদের দেওয়া ও স্থানীয়ভাবে সংগৃহীত অর্থ দিয়ে উল্লেখিত গ্রামগুলোতে গত ৬ এপ্রিল এ পর্যন্ত ২০০টি সাবান, ২৫০টি মাস্ক এবং ৬০০টি সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেছেন। তারা তিন শতাধিক মানুষকে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল শিখিয়েছেন। সর্বমোট ছয় শতাধিক বাড়ী ও পাঁচ কিলোমিটার রাস্তায় জীবাণুনাশক ছিটিয়েছেন ইয়ুথ লিডাররা।

ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর করোনা মোকাবেলা কার্যক্রম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে খালিশাচাপানী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান সরকার বলেন, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তরুণদের এই কাজ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অন্যদের উদ্যোগী হতে অনুপ্রেরণা যোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *