হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

সুরক্ষা এবং মানবিক সহায়তায় দৃষ্টান্ত গড়ছেন বাগেরহাটের তরুণরা

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন ইয়ুথ ইউনিট হাঙ্গার ইউনিটের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধ ও মানবিক সহায়তায় নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাদের এই কার্যক্রম মার্চ মাসের ১৫ তারিখ থেকে এখনও চলমান। ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সদস্যরা শুরুতে সাধারণ মানুষদের সচেতন করার লক্ষ্যে প্রচারপত্র বিতরণ, মাইকিং, বাড়ি বাড়ি গিয়ে সচেতন করার কাজে নিয়োজিত ছিলেন। সচেতনতা বৃদ্ধি করার সময় তারা দেখেন, অতিদরিদ্র মানুষেরা সাবান কিনে ব্যবহার করতে সক্ষম না। তাই তারা এসব পরিবারে সাবান বিতরণ করেন। পরবর্তীতে লকডাউনের কারণে কর্মহীন দরিদ্র ৫০টি পরিবারকে তারা খাবার প্রদান করেন।

পরবর্তীতে আরও অনেক পরিবার খাদ্যসংকটে পড়ে। তাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করা এই তরুণদের পক্ষে সম্ভব হচ্ছিল না। এ পর্যায়ে তারা স্থানীয় বিত্তশালী মানুষের সাহায্য নিয়ে ২০ এপ্রিল ২৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী দেন। ইতোমধ্যে তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে আলোচনা অব্যহত রেখেছেন, যাতে সরকারি সহায়তা প্রকৃত অসহায় পরিবারে পৌঁছে দেওয়া যায়। 

করোনাভাইরাস প্রতিরোধে তারা নিয়মিত সাধারণ মানুষদের লকডাউন মেনে ঘরে থাকতে উৎসাহিত করছেন। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর এই প্রতিরোধমূলক এবং মানবিক সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাগেরহাট জেলার সমন্বয়কারী মাহমুদ রনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *