হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

অসহায় গৃহবন্দী মানুষের জন্য খাদ্য সহায়তা

করোনা ভাইরাসের কারণে দেশের মানুষ যখন গৃহবন্দী তখন নিজ গ্রামের নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন ইউনিট। তারা ফরিদপুর গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। ইয়ুথ লিডার সৌরভ, আকরাম, রানা, সোহাগ, সুমাইয়া, শিলা, মামুন ও ওয়াসিমের নেতৃত্বে প্রথমেই কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের একটি তালিকা প্রণয়ন করা হয়। শুরুতেই কমপক্ষে ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া অপরিহার্য হয়ে পড়ে। তারা যোগাযোগ করেন বিভিন্ন যায়গায়। তাদেরকে আর্থিক সহযোগিতা করেন আমেরিকা প্রবাসী মোস্তাকিম খান সংগ্রাম। এর সাথে নিজেদের চাঁদা যুক্ত করে তারা গ্রামের ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। প্রতিটি পরিবারের জন্য ছিল সাত কেজি চাল, এক কেজি ডাল, দুই লিটার তেল, দুইট সাবান, প্রায় দুই কেটি পেঁয়াজ, এক কেজি রসুন, তিন কেজি আলু, এক কেজি করে চিনি ও লবণ। ইয়ুথ লিডাররা তাদের এই মানবিক উদ্যোগকে চলমান রেখেছেন। তারা তাদের গ্রামকে করোনাভাইরাস এবং অনাহারমুক্ত গ্রাম হিসেবে গড়ে তুলতে চান।

প্রতিবেদক: পিয়াস, ময়মনসিংহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *