ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার পরিচালনায় এগিয়ে চলছে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা।আমরা একথা ভালো করেই জানি যে, একটি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য চাই শিক্ষা। শিক্ষাই পারে জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে।
বাংলাদেশের উত্তরাঞ্চল (বৃহত্তর রংপুর) বরাবরই একটি অবহেলিত জায়গা। এ অঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠী শিক্ষার আলো থেকে বঞ্চিত। কারণ যেসব শিশুদের স্কুলে গিয়ে লেখাপড়া করা, কচিমন নিয়ে খেলায় মেতে ওঠার কথা, তাদের অধিকাংশই জীবন বাঁচার তাগিদে কর্মজীবনে (শিশু শ্রম) জড়িয়ে পড়ে। অঙ্কুরেই নস্যাৎ হয়ে যায় শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ। রংপুর শহরের অনেক জায়গায় বিশেষ করে রেল স্টেশন ও ব¯িত এলাকার শিশুদের ক্ষেত্রে এই চিত্র খুব বেশী দেখা যায়। শিক্ষার অভাবে শিশুরা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিট এর এক ঝাঁক ইয়ূথ লিডার্র্স রংপুরের এই সমস্যা সমাধানের জন্য পথশিশুদের স্কুল পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করে এবং নিরলস পরিশ্রম করে এলাকার এইসব পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের অক্ষরজ্ঞান সম্পন্ন করার জন্য সুবিধা বঞ্চিত শিশুদের পাঠশালা নামে একটি পথশিশুদের স্কুলে খোলে। পথশিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের শিশুশ্রম জাতীয় কাজ থেকে দূরে সরে নিয়ে এসে অক্ষরজ্ঞান শিক্ষাদানের জন্য এই ইউনিটটি আন্তরিকতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ক্যাম্পাসে একটি পাঠশালা খোলা হয়েছে। এই পাঠশালায় বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ত্রিশের অধিক। এসব পথ শিশুদের খুবই যতেœর সাথে পাঠদান করানো হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৪০ জন ইয়ূথ লিডার নিয়মিত তাদের মেধা ও শ্রম দিয়ে কার্যক্রমটি এগিয়ে নিয়ে যাচ্ছে।
-রিপোর্ট: মূর্ছনা আফরোজ


