হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

Category: ময়মনসিংহ অঞ্চল

নেত্রকোণা সরকারি কলেজ ইয়ূথ ইউনিটের উদ্যোগে জীবাণুনাশক ছিটানো হয়

নেত্রকোণা সরকারি কলেজ ইয়ূথ ইউনিটের যুগ্ম-সমন্বয়কারী সাহ সৌরভ-এর নেতৃত্বে প্রণয়, রোমনও আকরাম-এর সহযোগিতায় করোনা ভাইরাস প্রতিরোধে ১৪ এপ্রিল নেত্রকোনা জেলার সিংহের বাংলা ইউনিয়নের রায়দুমরুহী, সহীলপুর, ফরিদপুর ও ময়রহী গ্রামে চারটি বড় স্প্রে মেশিন দিয়ে জীবাণুনাশক ছিটানো হয়। এসময় তারা এলাকার মানুষের মাঝে হাত ধোয়া প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনমূলক বার্তা প্রচার করেন।

টাঙ্গাইলে তরুণদের অনন্য উদ্যোগ

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামে ১২ এপ্রিল ২০২০ তারিখে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের স্থানীয় সদস্যদের আয়োজনে এলাকার বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়। তিনটি ওষুধ ছিটানোর মেশিন ব্যাবহার করে রাস্তা, চলন্ত যানবাহন, দোকান, বাড়ি ইত্যাদি জীবাণুমুক্ত করার চেষ্টা করা হয়। ইয়ুথ লিডার মোঃ মানিক মন্ডল এর নেতৃত্বে কার্যক্রমটি পরিচালিত হয়। কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন…
Read more

নেত্রকোণা ও সিলেটে তরুণদের দৃষ্টান্ত স্থাপন

করোনা সংকটে বিপদাপন্ন পরিস্থিতিতে পড়া গ্রামীণ জনগোষ্ঠীকে মহামারী থেকে রক্ষা করতে মানুষকে সচেতন করার জন্য এগিয়ে এসেছেন নেত্রকোণা জেলার ইয়ুথ এন্ডিং হাঙ্গারের অন্যতম নেতা বাবর উদ্দিনসহ, রেজাউল করিম, মাসুদ রানা, মানিক, সোহাগ এবং তৈয়বুর। তারা নিজেদের গ্রাম তথা ইউনিয়নকে করোনাভাইরাসমুক্ত রাখতে গ্রহণ করেছেন নানা ধরনের উদ্যোগ। তারা গত ৫ এপ্রিল নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি…
Read more

ওরা গিয়েছিল চুপিচুপি!

প্রতিবেদক: পিয়াস, ময়মনসিংহ থেকে। করোনা ভাইরাসের কারণে বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ূথ এন্ডিং হাঙ্গার টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় ইয়ূথ লিডারদের সংগঠন “ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর”। সংগঠনের সদস্যরা নিজেরা চাঁদা দিয়ে এবং অন্যদের সাহায্য নিয়ে খাদ্য সামগ্রী ক্রয় করে রাতের আঁধারে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সকলের অগোচরে দরজার সামনে রেখে এসেছে। ২ এপ্রিল ৪০টি এবং…
Read more

করোনা প্রতিরোধে উদ্যমী তারুণ্য!

“সবাই মিলে শপথ করি, করোনাভাইরাসমুক্ত গ্রাম গড়ি”-এই শ্লোগান নিয়ে গতকাল ৫ এপ্রিল ২০২০ তারিখে নেত্রকোণার সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর নেতা প্রণয় দেবনাথ বাপ্পী’র নেতৃত্বে ১৪ জন স্বেচ্ছাব্রতী ইয়ুথ লিডার তাদের নিজস্ব উদ্যোগে রায়দুম রুহি গ্রামে জীবাণুনাশক প্রয়োগ করেন। এসময় তারা এলাকার মানুষকে করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন পরামর্শ…
Read more

করোনাভাইরাসমুক্ত গ্রাম গড়েছে তরুণরা!

ময়মনসিংহ জেলার অন্যতম সক্রিয় ইয়ুথ লিডার শেখ আজাদ গতকাল ৪ এপ্রিল ২০২০ তার নিজ এলাকার ইয়ুথ এন্ডিং হাঙ্গারের তরুণ স্বেচ্ছাসেবীদের একত্রিত করে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া ও সুখনগরী গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক ঔষধ ছিটায়। এছাড়াও গ্রামের মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জনসাধারণের হাত ধোয়ার জন্য ডেটল সাবান বেঁধে রেখে দেয়। ৫ এপ্রিল ২০২০ তারিখে…
Read more

কিশোরগঞ্জে ইয়ুথ লিডার জান্নাতী নূর তুলির মাস্ক বিতরণ!

কিশোরগঞ্জ জেলা ফোরামের যুগ্ম-সমন্বয়কারী জান্নাতী নূর তুলি নিজস্ব উদ্যোগে নিজে হাতে মাস্ক তৈরি করে সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন। তিনি প্রায় ২০০ এর বেশি মাস্ক তৈরি করে জনসাধারণের মাঝে বিতরণ করার পাশাপাশি করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষকে উৎসাহিত করেন। তিনি সবাইকে সবসময় মাস্ক ব্যবহার, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং যথাসম্ভব ঘরে থাকার অনুরোধ…
Read more