হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

ওরা গিয়েছিল চুপিচুপি!

প্রতিবেদক: পিয়াস, ময়মনসিংহ থেকে।

করোনা ভাইরাসের কারণে বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ূথ এন্ডিং হাঙ্গার টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় ইয়ূথ লিডারদের সংগঠন “ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর”। সংগঠনের সদস্যরা নিজেরা চাঁদা দিয়ে এবং অন্যদের সাহায্য নিয়ে খাদ্য সামগ্রী ক্রয় করে রাতের আঁধারে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সকলের অগোচরে দরজার সামনে রেখে এসেছে। ২ এপ্রিল ৪০টি এবং ৫ এপ্রিল ২৩টি পরিবারের মধ্যে তারা এভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তারা এই মানবিক উদ্যোগ চালিয়ে যাবেন এবং অন্তত ২০০ পরিবারকে সহায়তা করবেন বলে জানিয়েছেন।

কার্যক্রমের সাথে অন্যান্যদের মধ্যে যুক্ত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার টাঙ্গাইল জেলা সমন্বয়কারী স্বপ্না ইসলাম, যুগ্ম সমন্বয়কারী আইনালসহ সজিব, ফারুক, আরিফ, কামরুল, শোভা, পায়েল এবং ভূঞাপুর উপজেলার অন্যতম ইয়ূথ লিডার কামরান পারভেজ ইভান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *