হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

টাঙ্গাইলে তরুণদের অনন্য উদ্যোগ

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামে ১২ এপ্রিল ২০২০ তারিখে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের স্থানীয় সদস্যদের আয়োজনে এলাকার বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়। তিনটি ওষুধ ছিটানোর মেশিন ব্যাবহার করে রাস্তা, চলন্ত যানবাহন, দোকান, বাড়ি ইত্যাদি জীবাণুমুক্ত করার চেষ্টা করা হয়।

ইয়ুথ লিডার মোঃ মানিক মন্ডল এর নেতৃত্বে কার্যক্রমটি পরিচালিত হয়। কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হোসেন আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ লিডার কায়সার আলম লাভলু, ওমর ফারুক তুষার, রমজান শেখ প্রমুখ। এলাকাবাসী তাদের এই কার্যক্রমে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *