হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

Blog

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি তার নিজ এলাকার বিভিন্ন কর্মসূচি পরিচালনা

বরিশাল করোনা ভাইরাসমুক্ত গ্রাম গড়ার প্রত্যয় নিয়ে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা জেলার সমন্বয়কারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি তার নিজ এলাকার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছেন। এলাকার তরুণদের সক্রিয় করে বরিশাল সদর উপজেলার সাহেবেরহাটে সপ্তাহব্যাপী জীবাণুনাশক ওষুধ দেয়া, হাত ধোয়া কর্মসূচি ও সচেতনতামূলক তথ্য প্রচার করেন। স্থানীয় সরকার ও স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে তাদের এই কার্যক্রম…
Read more

নেত্রকোণা সরকারি কলেজ ইয়ূথ ইউনিটের উদ্যোগে জীবাণুনাশক ছিটানো হয়

নেত্রকোণা সরকারি কলেজ ইয়ূথ ইউনিটের যুগ্ম-সমন্বয়কারী সাহ সৌরভ-এর নেতৃত্বে প্রণয়, রোমনও আকরাম-এর সহযোগিতায় করোনা ভাইরাস প্রতিরোধে ১৪ এপ্রিল নেত্রকোনা জেলার সিংহের বাংলা ইউনিয়নের রায়দুমরুহী, সহীলপুর, ফরিদপুর ও ময়রহী গ্রামে চারটি বড় স্প্রে মেশিন দিয়ে জীবাণুনাশক ছিটানো হয়। এসময় তারা এলাকার মানুষের মাঝে হাত ধোয়া প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনমূলক বার্তা প্রচার করেন।

নারায়ণগঞ্জ ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর অনন্য মানবিক উদ্যোগ

করোনাভাইরাস সংক্রমণে বাংলাদেশে সবচেয়ে সংকটজনক এলাকা নারায়ণগঞ্জ। দেশের বিভিন্ন এলাকার শ্রমজীবী মানুষ এখানে সম্প্রতি আটকা পড়েছেন। নারায়ণগঞ্জের সানারপাড় ইউনিট ইয়ুথ এন্ডিং হাঙ্গার লকডাউনের ফলে আটকেপড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং নিজেরা চাঁদা দিয়ে চাল, ডাল, আটা তেল লবন ক্রয় করেন। এলাকার দরিদ্র মানুষের বাড়ি…
Read more

করোনামুক্ত চতরা গড়ার প্রয়াস

ইয়ুথ এন্ডিং হাঙ্গার পীরগন্জ উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রুবেল হাসান এর উদ্যোগে গত ১২ এপ্রিল ১১ জন ইয়ুথ লিডার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গিয়ে করোনাভাইরাস প্রতিরোধে প্রচারাভিযান পরিচালনা করেন। এই প্রচারাভিযানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন সহযোগিতা করেন। ইয়ুথ এন্ডিং হাঙ্গারের এই দলটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে হাত ধোয়ার কৌশল…
Read more

টাঙ্গাইলে তরুণদের অনন্য উদ্যোগ

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামে ১২ এপ্রিল ২০২০ তারিখে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের স্থানীয় সদস্যদের আয়োজনে এলাকার বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়। তিনটি ওষুধ ছিটানোর মেশিন ব্যাবহার করে রাস্তা, চলন্ত যানবাহন, দোকান, বাড়ি ইত্যাদি জীবাণুমুক্ত করার চেষ্টা করা হয়। ইয়ুথ লিডার মোঃ মানিক মন্ডল এর নেতৃত্বে কার্যক্রমটি পরিচালিত হয়। কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন…
Read more

ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের সভা অনুষ্ঠিত

গত ১২ এপ্রিল ২০২০ তারিখে অনলাইনের মাধ্যম ব্যবহার করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ঢাকা অঞ্চলের সমন্বয়ক এবং জাতীয় ফোরাম সদস্য মৌসুমি ইসলাম এবং সঞ্চালনা করেন ঢাকা অঞ্চলের সহযোগী সমন্বয়ক আজিজুল হক রোমেল। সভায় ঢাকা জেলার সমন্বয়কারী মহিউদ্দিন রনি, মানিকগঞ্জ জেলার সমন্বয়কারী জিসান, নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী মালিহা…
Read more

দৃষ্টান্ত স্থাপন করছে মানিকগঞ্জের অগ্রণী তরুণেরা

মানিকগঞ্জের খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজ শাখা ই্য়ুথ এন্ডিং হাঙ্গারের যুগ্ম-সমন্বয়কারী হাবিবুর রহমান সাগরের নেতৃত্বে গত ৮ এপ্রিল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের খলিসা ডহড়া ও মাকারকুল গ্রামে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে ১৫ জন তরুণ তিনটি দলে বিভক্ত হয়ে লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়। ৯ এপ্রিল ৪টি জীবাণুনাশক ছিটানোর যন্ত্র নিয়ে…
Read more