গত ১২ এপ্রিল ২০২০ তারিখে অনলাইনের মাধ্যম ব্যবহার করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ঢাকা অঞ্চলের সমন্বয়ক এবং জাতীয় ফোরাম সদস্য মৌসুমি ইসলাম এবং সঞ্চালনা করেন ঢাকা অঞ্চলের সহযোগী সমন্বয়ক আজিজুল হক রোমেল।
সভায় ঢাকা জেলার সমন্বয়কারী মহিউদ্দিন রনি, মানিকগঞ্জ জেলার সমন্বয়কারী জিসান, নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী মালিহা মাহি, সহযোগী সদস্য নাজমুন নাহার ও শাহ পরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আলোচনায় ইয়ুথ মোবিলাইজেশন ইউনিটের পক্ষ থেকে আলোচনায় যুক্ত হন আমজাদ হোসেন রাজীব।
সভায় অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে ঢাকা অঞ্চল কর্তৃক বাস্তবায়নের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়:
প্রথমত, সারা দেশের ইয়ুথ সদস্যদের কভিড-১৯ সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য পাঁচটি হটলাইন নম্বার চালু করা;
দ্বিতীয়ত, ইয়ুথ সদস্যদের সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যয় নির্বাহে সহায়তার জন্য একটি ফান্ড গঠন করা; এবং
তৃতীয়ত, জাতীয় ফোরাম থেকে গৃহীত উদ্যোগ বইপড়া কর্মসূচিকে বেগবান করার লক্ষ্যে কাজ করা।
সভায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের সকল সদস্যকে নিজ নিজ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিজেদের সুরক্ষিত রেখে সাধ্যমত সামাজিক দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।
