হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

Blog

সারাদেশে বিরাজমান ধর্ষণ, হত্যাসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বিচারের দাবীতে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের মঙ্গলবার দুপুরে একযোগে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি

তনু ধর্ষন ও নৃশংস হত্যাকান্ডের বিচারের দীর্ঘসূত্রিতা, সারাদেশে বিরাজমান ধর্ষণ , হত্যাসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বিচারের দাবীতে দি হাঙ্গার প্রজেক্টের অনুপ্রেরণায় সৃষ্ট স্বেচ্ছাব্রতী ছাত্র সংগঠন ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ আজ ১২ এপ্রিল ২০১৬ কুমিল্লা, ময়মনসিংহ, টাংগাইল, কিশোরগঞ্জ, রাজশাহী, মেহেরপুর, খুলনা, লালমনরিহাট, রংপুর, সিলেট, বি.বাড়িয়া, কক্সবাজার, চট্টগ্রাম ও রাজধানী সহ সারাদেশে ২৫ টি স্থানে মানব…
Read more

তনু র্ধষন – হত্যাকান্ডের বিচারের দাবীতে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ গেইটে মানববন্ধন

বর্তমান সময়ে বিরাজমান র্ধষন, হত্যা ও সন্ত্রাসী র্কমকান্ডের  বিচারের দাবীতে সারা দেশের মতো ১২ এপ্রলি ২০১৬ ইং তারখিে দুপুর ০১.০৫ মিনিটে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ গেইটেও মানববন্ধন অনুষ্ঠিত হয় । দি হাঙ্গার প্রজক্টে বাংলাদশের অনুপ্ররেনায় সৃষ্ট স্বচ্ছোব্রতী ছাত্র সংগঠন ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদশের  নাসিরাবাদ কলেজ ইউনটি উক্ত র্কমসূচির আয়োজন করে

ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাবিতে মানবন্ধন

সারাদেশে বিরাজমান ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সকল নাগরিকবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাব্রতী সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী সিটি ইউনিটের স্বেচ্ছাব্রতী সদস্যরা। আজ (১২ এপ্রিল , ২০১৬) বিকাল সাড়ে ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সারা বাংলাদেশের সাথে এক যোগে পালিত মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীতেও মানবন্ধন কর্মসূচী পালিত হয়।

ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর ষষ্ঠদশ জাতীয় সম্মেলন-২০১৫ ‘আমাদের আগামী, আমাদের পথ, তারুণ্যের কন্ঠে দৃপ্ত শপথ’

সফলতা উদ্যাপন ও অভিজ্ঞতা বিনিময়, দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার দৃপ্ত শপথ ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর ষষ্ঠদশ জাতীয় সম্মেলন-২০১৫। ‘আমাদের আগামী, আমাদের পথ, তারুণ্যের কণ্ঠে দৃপ্ত শপথ’ এই শ্লোগানকে সামনে রেখে ২৫-২৬ ডিসেম্বর, ২০১৫ সাভার (ঢাকা) গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা, উপজেলা…
Read more

এগিয়ে চলছে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার পরিচালনায় এগিয়ে চলছে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা।আমরা একথা ভালো করেই জানি যে, একটি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য চাই শিক্ষা। শিক্ষাই পারে জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে।

স্বপ্নে ফিরল স্বপ্নহারা ৩০টি প্রদ্বীপ

আমরা এখন স্কুলে যাই। আমরা এখন নিয়মিত পড়ালেখা করি। আমরা এখন নিজেকে বড় মনে করি, আর আরও বড় হওয়ার স্বপ্ন দেখি। এই কথাগুলো বলছিলেন কক্সবাজার পাওয়া হাউস এলাকার হতদরিদ্র পরিবারের কিছু শিশুরা। এই শিশুগুলো বিভিন্ন সময় বিভিন্ন কারণে স্কুল থেকে ঝরে পড়েছিল। তার মধ্যে অন্যতম একটি কারণ ছিল শিক্ষার প্রতি পিতা-মাতার অজ্ঞতা।

‘১৮এর আগে বিয়ে নয়’ প্রতিশ্রুতি ১,৫০০ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকার

জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম, ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ, উইমেন এন্ড গার্লস লীড গ্লোবাল এবং ইউএসএআইড বাংলাদেশের যৌথ উদ্যোগে গত ১১ অক্টোবর, ২০১৫ তারিখে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন করে। প্রায় ১,৫০০ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা প্রতিজ্ঞা করেন যে তারা ১৮ বছর এর আগে বিয়ে করবে না বা বিয়ে হতে…
Read more