হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

খুলনার তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ

এলাকাবাসীকে করোনা প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে প্রচারপত্র বিতরণ, অসহায়দের ত্রাণ সহায়তা প্রদান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ছড়িয়ে দেয়ার পাশাপাশি দু’টি ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন খুলনার ইয়ুথ এন্ডিং হাঙ্গারের তরুণেরা। কৃষকের কাছ থেকে ফসল সংগ্রহ করে বিনা লাভে ক্রেতার হাতে তুলে দিচ্ছেন তারা। এছাড়াও ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ-খুলনা জেলা ইউনিটের সমন্বয়ক ইমরান জাহান স্বেচ্ছাসেবক হিসেবে উপজেলা প্রসাশনের বিভিন্ন উদ্যোগে সহায়তা করছেন। তিনি রূপসার যুবকদের সাথে নিয়ে পতিত জমি ও পুকুর প্রস্তুত করে বীজ বপন ও মাছ চাষের উদ্যোগ নিয়েছেন। আসন্ন সংকটময় পরিস্থিতিতে অর্থ ও খাদ্য সংকট মোকাবেলায় এমন উদ্যোগ এলাকার মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।

কৃষকের কাছ থেকে ফসল সংগ্রহ করে বিনা লাভে ক্রেতার হাতে তুলে দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *