ইয়ুথ এন্ডিং হাঙ্গার বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিটের আয়োজনে Agents of Change: A Bangladesh Freedom of Religion or Belief Leadership Initiative এবং FoRB in Educational Institutions এর Awareness Campaign অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) দুপুর ২ টার সময় বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে UKaid এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার- বরিশালের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
এসময় ক্যাম্পেইনে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনে সামাজিক সম্প্রীতির এবং ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা গুরুত্ব, চ্যালেঞ্জ এবং সমাধান এবং ঘৃণা,বিদ্বেষ,পরিচয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ক্যাম্পেইনের একপর্যায়ে শিক্ষার্থীরা সামাজিক সম্প্রতি প্রতিষ্ঠা ও রক্ষা এবং সামাজিক সমস্যা ও কুসংস্কার গুলো রুখে দিতে একমত প্রকাশ করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় যুগ্ম সমন্বয়কারী মোঃ হাদিউজ্জামান সুজন, বরিশাল জেলা সমন্বয়কারী মেহেরাব আহমেদ জয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন- বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিটের এডভাইজার আবির অধিকারী স্যার, এরিয়া সমন্বয়কারী, দি হাঙ্গার প্রজেক্ট বরিশাল অঞ্চলের জনাব আল মামুন রাব্বি, জেলা সমন্বয়কারী, দি হাঙ্গার প্রজেক্ট বরিশাল অঞ্চলের সৈয়দ মনিবুল হাসান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিট সমন্বয়কারী মোঃ শুভ চৌধুরী এবং অনুষ্ঠানের আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিটের যুগ্ম সমন্বয়কারী রিয়াদ হাসান ও ইউনিটের অন্যান্য সদস্যরা এবং টিম অগ্রযাত্রা এর ইয়ুথ লিডারগণ।
