ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম এর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় চলমান সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারী) চট্টগ্রাম শহরের চকবাজারে অবস্থিত বালি আর্কেডের কপার চিমনি রেস্তোরাঁয় এটি আয়োজিত হয়।
এসময় অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থিত ছিলেন ফোর্ব চট্টগ্রাম জেলা কমিটির সদস্যবৃন্দ , রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি), নাগরিক কমিটি, যুবদল, সিপিবি, ন্যাপ, বামপন্থী সংগঠন, মাইজভান্ডারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সনাতন ধর্মের প্রতিনিধি, খ্রিস্টান কমিউনিটির প্রতিনিধিসহ সকল ধর্মের প্রতিনিধিবৃন্দ এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এছাড়াও এতে আরও উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের বর্তমান ও সাবেক জাতীয় সমন্বয়কারী, আঞ্চলিক সমন্বয়কারী, যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী ও জেলা সমন্বয়কারীগণ। এই অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সমাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলের মতামত এবং করনীয় নিয়ে আলোচনা করা হয়। যাতে ভবিষ্যতে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা যায় এবং সম্প্রীতির সুবাস ছড়িয়ে দেয়া সম্ভব হয়। তারা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হন যে, ভবিষ্যতে চট্টগ্রামে সকল ধরনের সহিংসতা প্রতিরোধে এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় যথাযথ ভাবে কাজ করে যাবেন। এর মাধ্যমে সমাজের প্রতিটি মানুষের মাঝে সম্প্রীতির ভিত্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তারা মনে করেন।
