হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

Category: সিলেট অঞ্চল

শ্রীমঙ্গলে ৭৬০ তম এ্যাক্টিভ সিটিজেন্স ইয়ূথ লিডারশিপ ট্রেনিং

ইয়ূথ এন্ডিং হাঙ্গার শ্রীমঙ্গল ইউনিটের আয়োজনে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগীতায় ৭৬০ তম এ্যাক্টিভ সিটিজেন্স ইয়ূথ লিডারশিপ ট্রেনিং সম্পন্ন হয়। গত ১৭-২০ ডিসেম্বর ২০১৬ উপজেলা বিআরডিবি মিলনায়তন কেন্দ্রে উক্ত ট্রেনিং এর আয়োজক কমিটিতে ছিলেন ইয়ূথ লিডার তামিম আহমদ,গোলাম কিবরিয়া,মহসিন এবং কান্তা।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইয়ুথ এন্ডিং হাঙ্গার সিলেট’র উদ্যোগে শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পন

১৬ই ডিসেম্বর ২০১৬ মহান বিজয় দিবস উপলক্ষে ইয়ুথ এন্ডিং হাঙ্গার সিলেট’র উদ্যোগে শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পন করা হয়।

সিলেট প্রত্যাশা প্রতিশ্রুতি ও কার্যক্রম বিষয়ক কর্মশালা

গত  ০৪/১২/১৬ ও ০৭/১২/১৬ ইং তারিখে ৭৬২ তম একটিভ সিটিজেনস ইয়ূথ লিডারশীপ ট্রেনিং এর পুর্বে প্রস্তুতিমুলক, প্রত্যাশা প্রতিশ্রুতি ও কার্যক্রম বিষয়ক যথাক্রমে ১ম ও ২য় কর্মশালা অনুষ্ঠিত হয়, সিলেট টুকের বাজার ইউনিয়ন পরিষদের হল রুমে। কর্মশালা পরিচালনা করেন  ফেসিলিটেটর কামাল আলী গাজী।

সিলেট এম সি কলেজের ফলোআপ মিটিং

গত ৩০ অক্টোবর ২০১৬ সিলেট এম সি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে, সিলেট ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর পক্ষ থেকে , একটিভ সিটিজেনস ইয়ূথ লিডারশীপ ট্রেনিং  ৭৫৬ তম ব্যাচ এর ট্রেনিং পরবর্তী ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়। ফলোআপ মিটিংয়ে নির্ধারিত  স্যাপ গুলোর  বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনেরকার্যক্রম হাতে নেয়া হয়। ১ম স্যাপটি নেয়া হয় – ফ্রি টিউশন এর উপর,…
Read more

সারাদেশে বিরাজমান ধর্ষণ, হত্যাসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বিচারের দাবীতে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের মঙ্গলবার দুপুরে একযোগে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি

তনু ধর্ষন ও নৃশংস হত্যাকান্ডের বিচারের দীর্ঘসূত্রিতা, সারাদেশে বিরাজমান ধর্ষণ , হত্যাসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বিচারের দাবীতে দি হাঙ্গার প্রজেক্টের অনুপ্রেরণায় সৃষ্ট স্বেচ্ছাব্রতী ছাত্র সংগঠন ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ আজ ১২ এপ্রিল ২০১৬ কুমিল্লা, ময়মনসিংহ, টাংগাইল, কিশোরগঞ্জ, রাজশাহী, মেহেরপুর, খুলনা, লালমনরিহাট, রংপুর, সিলেট, বি.বাড়িয়া, কক্সবাজার, চট্টগ্রাম ও রাজধানী সহ সারাদেশে ২৫ টি স্থানে মানব…
Read more

ইয়ূথ লিডারদের ল্যাপটপ উপহার দিলেন অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি

দেশের অন্যান্য জেলার মত সুনামগঞ্জের ইয়ূথ লিডাররাও আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করছে।  তাদের এসব কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৪ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।  তিনি ইয়ূথ লিডাসদের কাজকে এগিয়ে নেয়ার জন্য সহযোগিতা হিসেবে সম্প্রতি একটি ল্যাপটপ প্রদান করেছেন।  ইয়ূথ লিডার্স মোঃ বুরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ…
Read more

১৫ শত প্রতিযোগীর অংশগ্রহণে গণিত উৎসব

ভাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা: ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ইয়ূথ এন্ডিং হাঙ্গার-এর আয়োজনে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫ শত প্রতিযোগীর অংশগ্রহণে গণিত উৎসব অনুষ্ঠিত হয়।  উৎসবের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার)। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ…
Read more