হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

Category: করোনা প্রতিরোধে কার্যক্রম

হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে তানিয়ার উদ্যোগ

বরিশাল জেলার বাবুগঞ্জ থানার পশ্চিম খানপুরা গ্রামের একাংশে করোনা ভাইরাস প্রতিরোধে এলাকার সকল মানুষ, বিশেষ করে মুরব্বিদের সাথে আলাপ করে বাড়ির বাইরে যাওয়ার সকল রাস্তার চলাচল বন্ধে বাঁশের বেড়া দিয়ে দিয়েছে ইয়ুথ লিডার তানিয়া আফরোজ এবং তার দল। গত সপ্তাহে তারা এই উদ্যোগ নেন। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য তাদের এই উদ্যোগ, যাতে কোনো যানবাহন…
Read more

বিনামূল্যে মাস্ক ও সচেতনতাপত্র বিতরণ কর্মসূচি

৮ই এপ্রিল ২০২০ নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে মৌয়ামারী গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারাভিযান পরিচালিত হয়। ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সদস্যদের নিজস্ব উদ্যোগে বিনামূল্যে ২০০ মাস্ক বিতরণ করে এবং এর পাশাপাশি ৫০০ পরিবারে গিয়ে ’করোনায় করণীয়’ স্টিকার ও সচেতনতাপত্র বিতরণ ও গ্রামের রাস্তাঘাট ও বাড়িতে জীবাণুনাশক স্প্রে করা হয়। এ উদ্যোগটি নেতৃত্ব দেয়…
Read more

নেত্রকোণা ও সিলেটে তরুণদের দৃষ্টান্ত স্থাপন

করোনা সংকটে বিপদাপন্ন পরিস্থিতিতে পড়া গ্রামীণ জনগোষ্ঠীকে মহামারী থেকে রক্ষা করতে মানুষকে সচেতন করার জন্য এগিয়ে এসেছেন নেত্রকোণা জেলার ইয়ুথ এন্ডিং হাঙ্গারের অন্যতম নেতা বাবর উদ্দিনসহ, রেজাউল করিম, মাসুদ রানা, মানিক, সোহাগ এবং তৈয়বুর। তারা নিজেদের গ্রাম তথা ইউনিয়নকে করোনাভাইরাসমুক্ত রাখতে গ্রহণ করেছেন নানা ধরনের উদ্যোগ। তারা গত ৫ এপ্রিল নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি…
Read more

বিপদাপন্ন মানুষের পাশে পটুয়াখালি ইয়ুথ লিডাররা

প্রতিবেদন, এস কে সাদিক, পটুয়াখালি থেকে। পটুয়াখালী জেলার পুরান বাজার এলাকার প্রবীণ মানুষটি কারও কাছ থেকেই কোনো সহায়তা পাচ্ছিলেন না। সম্প্রতি খাদ্য সংকটে খুবই বিপদাপন্ন হয়ে পড়েন তিনি। এমতাবস্থায় পাশে দাঁড়ায় ইয়ুথ এন্ডিং হাঙ্গারের স্থানীয় সদস্যরা। তারা চাল, ডাল, তেল, লবন, আলু কিনে পরিবারটিকে সহযোগিতা করেন। একইসাথে ইয়ুথ লিডাররা পোৗর কাউন্সিলর কে ওই পরিবারসহ আরো…
Read more

ওরা গিয়েছিল চুপিচুপি!

প্রতিবেদক: পিয়াস, ময়মনসিংহ থেকে। করোনা ভাইরাসের কারণে বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ূথ এন্ডিং হাঙ্গার টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় ইয়ূথ লিডারদের সংগঠন “ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর”। সংগঠনের সদস্যরা নিজেরা চাঁদা দিয়ে এবং অন্যদের সাহায্য নিয়ে খাদ্য সামগ্রী ক্রয় করে রাতের আঁধারে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সকলের অগোচরে দরজার সামনে রেখে এসেছে। ২ এপ্রিল ৪০টি এবং…
Read more

মানব কল্যাণে সিলেটের মহসিন!

ইয়ুথ এন্ডিং হাঙ্গার সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী ও জাতীয় ফোরাম সদস্য মহসিন মিয়া দাঁড়িয়েছেন নিজ এলাকার অতিদরিদ্র মানুষদের পাশে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন গ্রাম ও তার পার্শ্ববর্তী ৩টি গ্রামের ৮২টি পরিবারের মধ্যে গত সপ্তাহে তিনি খাদ্য-সামগ্রী পৌঁছে দেন। বন্ধু, প্রতিবেশী ও এলাকাবাসীর কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে তিনি এই উদ্যোগ বাস্তবায়ন করেন। খাদ্য সহায়তার…
Read more

করোনা মোকাবেলায় সাতক্ষীরার তরুণ নেতৃত্ব!

ইয়ুথ এন্ডিং হাঙ্গার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা ইউনিট এর উদ্যোগে গত কয়েকদিনে ২৫০ জন মানুষের মাঝে তিন স্তরের কাপড়ের মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে তারা এলাকার অতিদরিদ্র মানুষদের সহায়তা করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। কালিগঞ্জের প্রশিক্ষণপ্রাপ্ত ইয়ুথ লিডারদের আরও চারটি ব্যাচ ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের সাথে উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ…
Read more