হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

রমজানের ইফতার সামগ্রী বিতরণ

এক অন্য রকম রমজান শুরু করলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নেত্রকোণা জেলা ফোরামের কো-অর্ডিনেটর সোলায়মান শেখ। তার নেতৃত্বে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাধীন গাতি ও মাটিকাটা এলাকায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ইয়ুথ লিডার মাসুদ, তিতাস, রিদুয়ান, আরিফুল, আয়েশা, অনব, সাকিল, আকাশ এবং পলাশ। মানবিক সহায়তার লক্ষ্যে তারা ফেইসবুকে যোগাযোগের মাধ্যমে কিছু অর্থ সংগ্রহ করেন এবং এর সাথে নিজেদের চাঁদা যুক্ত করে ১৮টি অতিদরিদ্র পরিবারের মাঝে প্রথম রোজার আগেরদিন ২৪ এপ্রিল সন্ধ্যায় খাদ্য সামগ্রী পৌঁছে দেন। তারা প্রতিটি পরিবারে দেড় কেজি মুড়ি, এক কেজি ছোলা, এক লিটার তেল, পাঁচ কেজি করে চিনি, ডাল ও পেঁয়াজ এবং একটি সাবান দেন।

রমজান মাসে এই সহযোগিতা পেয়ে নিতান্ত অসহায় অবস্থায় থাকা পরিবারগুলোর মধ্যে আনন্দ ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *