হেরাল্ডিক হাইটস, ২/২, (লেভেল-৪, বি-৪), ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।
+৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
yeh.bd@thp.org

করোনা প্রতিরোধে উদ্যমী নেতা ওসমান

করোনা ভাইরাস প্রতিরোধে একজন উদ্যোগী তরুণের নাম ওসমান। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়ন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের নেতা মোঃ ওসমান গনি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধন’এর সহযোগিতায় গত সপ্তাহে গ্রামের ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে তিন কেজি করে চাল ও দুই কেজি করে আটা বিতরণ করেছেন। এই কাজে তাকে সহযোগিতা করছেন ইয়ুথ লিডার হাসান ও মামুন।

এছাড়াও ইউনিয়ন পরিষদ ও অনান্য ইয়ুথ লিডারদের সহযোগিতা নিয়ে ওসমান এলাকার ১২টি মসজিদে ২৪টি এবং দরিদ্র পরিবারের মাঝে ২২০টি সাবান বিতরণ করেছেন। এলাকার জনসাধারণকে সচেতন করতে ১৩০টি লিফলেট বিতরণ করেছেন।

ইয়ুথ লিডার ওসমান এলাকার তরুণদের সম্পৃক্ত করে ৪৫০ লিটার জীবাণুনাশক ইউনিয়নের বাজার, বিভিন্ন রাস্তা ও ২৫টি বাড়িতে স্প্রে করেছেন। তিনি গজঘন্টা ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্রের তালিকা তৈরি এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকের মাধ্যমে প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *